সিডনিতে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ!

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলে এক আবাসিক ভবনের ডাস্টবিন থেকে এক সদ্যোজাত শিশুপুত্রর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এই ঘটনার পর শিশুটির মায়ের শারীরিক নিরাপত্তা ও চিকিৎসার কথা ভেবে তাঁকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ।
আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে অবর্ন (Auburn) এলাকার হ্যারো রোডের একটি ভবনের ডাস্টবিনে শিশুটির মরদেহ দেখতে পান এক বাসিন্দা। তিনি পুলিশে খবর দিলে উদ্ধার দল গিয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় কাপড়বিহীন নবজাতকের দেহটি উদ্ধার করে।
অবর্ন পুলিশ এরিয়ার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ড্যারেন স্লই সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ময়নাতদন্তের পর জানা যাবে শিশুটি জন্ম নেওয়ার পর জীবিত ছিল কি না। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি ডাস্টবিনে প্রায় ৩৬ ঘণ্টা ধরে পড়ে থাকতে পারে।
পুলিশ কর্মকর্তা স্লই আরও জানান, এই মুহূর্তে তাঁদের প্রধান অগ্রাধিকার হলো শিশুটির মায়ের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা। তাঁর কোনো আইনি শাস্তির চেয়ে স্বাস্থ্যসেবা জরুরি। তাই তাঁকে অবিলম্বে নিকটস্থ যেকোনো হাসপাতালে গিয়ে জরুরি চিকিৎসা নেওয়ার আকুল আবেদন জানানো হয়েছে।
ঘটনার তদন্তে অপরাধস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবর্ন পুলিশ স্টেশন বা স্থানীয় আইনি সংস্থায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
শিরোনাম :
তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী রোববার অস্ট্রেলিয়ায় এবিজেএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন টানা দ্বিতীয়বার কুইন্স কমনওয়েলথ পদক জয়ী আনান মুস্তাফিজ নিউ ইয়র্কে বিচার ব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে আলোচনা কানাডায় ভিসা জালিয়াতি: পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা সিবিএসএ-এর তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী রোববার অস্ট্রেলিয়ায় এবিজেএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন টানা দ্বিতীয়বার কুইন্স কমনওয়েলথ পদক জয়ী আনান মুস্তাফিজ নিউ ইয়র্কে বিচার ব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে আলোচনা কানাডায় ভিসা জালিয়াতি: পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা সিবিএসএ-এর
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.