সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক পাহাড়ি ঢলের আশঙ্কায় সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ আবহাওয়া-সংক্রান্ত সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
এনসিএম-এর পূর্বাভাষ অনুযায়ী, ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের কিছু এলাকায় টানা বজ্রঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। জাজান ও আসিরের কিছু স্থানে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃষ্টিপাতপ্রবণ এলাকাগুলোর তালিকা:
-
জাজান অঞ্চল: আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ, সামতাহসহ জাজান শহর এবং ফরাসান দ্বীপপুঞ্জ।
-
আসির অঞ্চল: আভা, খামিস মুশাইত, আহাদ রুফাইদাহ, সারাত উবাইদাহ, আল হারজাহ, দাহরান আল জানুব, আল নামাস, আল ফারশাহ, তানোমাহ, রিজাল আলমা, বারিক, মাহায়িল আসির, আল মাজারদাহ এবং বলকারন এলাকা।
-
নাজরান অঞ্চল: কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, এই মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং নিম্নাঞ্চল ও পাহাড়ি উপত্যকাগুলোতে আকস্মিক ঢল নামতে পারে।
এমতাবস্থায়, ক্ষয়ক্ষতি এড়াতে উপদ্রুত এলাকার বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাহাড়ি উপত্যকা ও বন্যাপ্রবণ স্থানগুলো এড়িয়ে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

