অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন মেঘলা-মুর্শিদা

আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো মাঠে নামবে অজি নারীরা। একই সঙ্গে নিজ দেশের মাটিতে বাংলাদেশকে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ আতিথেয়তা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রিসবেনে—যথাক্রমে ৯, ১১ এবং ১৪ অক্টোবর।
সবশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল থেকে চারজন ক্রিকেটার বাদ পড়েছেন। তারা হলেন—জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
তাদের পরিবর্তে অজি সফরের স্কোয়াডে সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন এবং হাবিবা ইসলাম পিংকি।

বাংলাদেশ নারী ওয়ানডে স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ডাক্তারদের ক্যারিয়ার সহজ করতে নতুন উদ্যোগ পাকিস্তান কেন রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনের অনুমতি দেয়নি? হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের! দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক! সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো! ৪ বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার! নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অভাবনীয় উত্থান, সদস্যসংখ্যা এক হাজার পার অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ডাক্তারদের ক্যারিয়ার সহজ করতে নতুন উদ্যোগ পাকিস্তান কেন রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনের অনুমতি দেয়নি? হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের! দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক! সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো! ৪ বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার! নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অভাবনীয় উত্থান, সদস্যসংখ্যা এক হাজার পার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.