অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের চমকে দিতে চায় বাংলাদেশ

প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। তার ওপর খেলা তাদেরই ঘরের মাঠে। শক্তি-সামর্থ্য কিংবা অভিজ্ঞতার বিচারে দুই দলের ব্যবধান অনেক হলেও সেসব সমীকরণ নিয়ে চিন্তা করতে নারাজ বাংলাদেশ নারী ক্রিকেট দল। বরং দলীয় পারফরম্যান্সকে পুঁজি করে স্বাগতিকদের চমকে দেওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাচ্ছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি জানান, ৫০ ওভারের ক্রিকেটে দল হিসেবে খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ জানানো সম্ভব। জ্যোতি বলেন, “আমরা চাই পুরো দল হিসেবে খেলতে। যখন দল হিসেবে খেলি এবং সবাই একসঙ্গে পারফর্ম করি, তখন যেকোনো দলকেই চমকে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।”
অস্ট্রেলিয়া সফর দিয়েই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশন শুরু করছেন ডেভিড হেম্প। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় সেখানকার কন্ডিশন ও উইকেট সম্পর্কে হেম্পের দেওয়া পরামর্শ প্রস্তুতিতে বাড়তি সহায়তা দিচ্ছে বলে জানান অধিনায়ক।
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশন ও কড়া প্রতিপক্ষের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমে সেরা পারফরম্যান্স উপহার দেওয়াই এখন টাইগ্রেসদের মূল লক্ষ্য।
শিরোনাম :
বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের চমকে দিতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর মৃত্যু! সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত ৩৬ অধিকার ও সুযোগে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকির আশঙ্কা বোয়িংয়ের পাশাপাশি এবার ১০ এয়ারবাস কেনার চুক্তি করল বিমান বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক! বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের চমকে দিতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর মৃত্যু! সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত ৩৬ অধিকার ও সুযোগে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকির আশঙ্কা বোয়িংয়ের পাশাপাশি এবার ১০ এয়ারবাস কেনার চুক্তি করল বিমান বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.