ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?

মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি ভিসার (ডিভি) ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ড লটারি’ ২০২৭ কর্মসূচির নিবন্ধন নিয়ে তৈরি হওয়া দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। আদালতের নির্দেশে ১ নভেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ২০২৭ সালের ডিভি লটারির আবেদন প্রক্রিয়া।
গত ১৪ অক্টোবর মার্কিন জেলা আদালতের বিচারক জিনসুক ওহতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পররাষ্ট্র দফতরকে নির্ধারিত সময়সূচি মেনে স্থগিত থাকা ২০২৭ সালের ডিভি লটারি পুনরায় চালুর নির্দেশ প্রদান করেন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
  • নিবন্ধনের বিবরণ প্রকাশ: আগামী ২৯ অক্টোবরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দফতরকে আবেদনের বিস্তারিত নির্দেশিকা ও নোটিশ প্রকাশ করতে বলা হয়েছে।
  • আবেদন শুরুর তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
  • আবেদনের সময়সীমা: নিবন্ধন প্রক্রিয়া কমপক্ষে ৩০ দিন খোলা রাখা হবে।
  • ফলাফল ঘোষণা: ৩ ডিসেম্বরের মধ্যে লটারিতে নির্বাচিত আবেদনকারীদের তালিকা বা নোটিফিকেশন প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ভিসা প্রদানের শেষ সময়: ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রেক্ষাপট ও আইনি লড়াই:
এর আগে ২০২৫ সালের নভেম্বরে স্থগিতের ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, যোগ্য দেশগুলোর জন্য ডিভি নিবন্ধনের তারিখ যথাসময়ে প্রকাশ করা হবে। দীর্ঘ সময় নিবন্ধন প্রক্রিয়া ঝুলে থাকায় রেড ঈগল-এর পক্ষে অ্যাটর্নি কার্টিস মরিসন বিষয়টি চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে আবেদন করেন। বিচারক ওহতা ওই আবেদন গ্রহণ করে প্রাথমিক আদেশ জারি করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া চালুর বাধ্যবাধকতা প্রদান করেছেন।
তবে প্রশাসনের পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করায় চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ঠরা।
শিরোনাম :
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে! জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু! সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী! ১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী সংখ্যা ২০ হাজার ছাড়ালো সাত রোগে আক্রান্তদের ১ লাখ টাকা দেবে সরকার, কারা পাবেন? ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে? মিয়ানমারে প্রতারণা ক্যাম্প থেকে উদ্ধার ৩ প্রবাসী কাল দেশে ফিরছেন! অর্ধেক টাকা খরচের পর কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিল! ২৫ অক্টোবর চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট! গুগল ক্লাউডে বিভ্রাট,বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত! মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে! জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু! সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী! ১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী সংখ্যা ২০ হাজার ছাড়ালো সাত রোগে আক্রান্তদের ১ লাখ টাকা দেবে সরকার, কারা পাবেন? ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে? মিয়ানমারে প্রতারণা ক্যাম্প থেকে উদ্ধার ৩ প্রবাসী কাল দেশে ফিরছেন! অর্ধেক টাকা খরচের পর কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিল! ২৫ অক্টোবর চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট! গুগল ক্লাউডে বিভ্রাট,বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.