সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী!

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। নিহতের পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অপরদিকে, ওই হামলায় অক্ষত ও উদ্ধার হওয়া ওমরাহ কাফেলার ৩৩ জন যাত্রী দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গত ১০ অক্টোবর রিয়াদভিত্তিক ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে’ হামলার ঘটনায় বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার দলনেতা ও কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন।
পরিবারের পাশে ধর্মমন্ত্রী:
ঘটনার পর ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত নাসরুল্লাহর মরদেহ মদিনার জান্নাতুল বাকিতে দাফন কিংবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। গত ১৩ অক্টোবর মন্ত্রীর নির্দেশে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটে নিহতের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করে এবং পরিবারের আবাসন ও সন্তানদের পড়াশোনার দায়-দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে।
দেশে ফিরলেন ৩৩ ওমরাহযাত্রী:
আক্রান্ত কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ এবং হজ পরিচালক মো. লোকমান হোসেন বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। ফিরে আসা ওমরাহযাত্রীদের জন্য বিমানবন্দরে নৈশভোজ এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহন ব্যবস্থার আয়োজন করা হয়।
কাফেলার সদস্য ও ওলামায়ে কেরাম সংকটের মুহূর্তে পাশে থাকা এবং নিরাপদ প্রত্যাবর্তনের সার্বিক ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, ধর্মমন্ত্রী এবং সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিরোনাম :
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে! জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু! সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী! ১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী সংখ্যা ২০ হাজার ছাড়ালো সাত রোগে আক্রান্তদের ১ লাখ টাকা দেবে সরকার, কারা পাবেন? ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে? মিয়ানমারে প্রতারণা ক্যাম্প থেকে উদ্ধার ৩ প্রবাসী কাল দেশে ফিরছেন! অর্ধেক টাকা খরচের পর কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিল! ২৫ অক্টোবর চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট! গুগল ক্লাউডে বিভ্রাট,বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত! মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে! জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু! সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী! ১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী সংখ্যা ২০ হাজার ছাড়ালো সাত রোগে আক্রান্তদের ১ লাখ টাকা দেবে সরকার, কারা পাবেন? ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে? মিয়ানমারে প্রতারণা ক্যাম্প থেকে উদ্ধার ৩ প্রবাসী কাল দেশে ফিরছেন! অর্ধেক টাকা খরচের পর কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিল! ২৫ অক্টোবর চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট! গুগল ক্লাউডে বিভ্রাট,বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.