জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরকালে উপস্থিত থাকবেন। এই সফরকে কেন্দ্র করে জাপানে বসবাসরত প্রায় ৫০ হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব হয়ে উঠেছেন প্রবাসীরা; তারা প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন ও অন্যান্য প্রস্তুতি গ্রহণের প্রচারণা চালাচ্ছেন। সেখানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির মধ্যে সফরটি নিয়ে নতুন করে ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

জাপানে বসবাসরত প্রবাসীরা এই সফর থেকে বিভিন্ন বিষয়ে ইতিবাচক ফলাফলের আশায় বুক বেঁধেছেন। বিশেষ করে জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং উভয় দেশের মধ্যে সম্ভাব্য কর্মী চুক্তি স্বাক্ষরের বিষয়ে তারা অত্যন্ত আশাবাদী। প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা ও দাবির জায়গাগুলো থেকে ভিসা জটিলতা নিরসন এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা। তারেক রহমানের সফর ঘিরে প্রবাসীদের মধ্যে সাঁজ সাঁজ রব তৈরি হয়েছে।

প্রবাসীদের প্রত্যাশা, এই সফরে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বড় অংকের বিনিয়োগ বাংলাদেশে আসবে, যা দেশের অর্থনৈতিক ভিত মজবুত করবে। এছাড়া সফর সামনে রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা ও টোকিওর নারিতা বিমানবন্দরের মধ্যে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন, যা প্রবাসীদের জন্য যাতায়াত সহজতর করবে। রাজনৈতিক সদিচ্ছার এমন সিদ্ধান্তে প্রবাসীদের মধ্যে ব্যাপক স্বস্তি বিরাজ করছে।

শিরোনাম :
বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো জয়ে সাফ শুরু বাংলাদেশের জুলাই আন্দোলনে নিরাপত্তা ঘটনায়: নতুন মামলায় আটক ছাত্রলীগ নেত্রী উর্মি এবিজেএ-এর নতুন কমিটিতে মতিন সভাপতি, ফয়সাল সাধারণ সম্পাদক মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের সাথে গোলাগুলিতে সেনা সদস্য নিহত দীর্ঘ জীবনের কৃতজ্ঞতায় ৮৬ বছর বয়সে নিজ খরচে মসজিদ নির্মাণ ২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার হাফেজ গড়ার লক্ষ্য মালয়েশিয়ার মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক দুবাইয়ে ‘ফ্যাশন আইকন’ সম্মাননায় ভূষিত বাংলাদেশি তাসনুবা রাইসা রাকা বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো জয়ে সাফ শুরু বাংলাদেশের জুলাই আন্দোলনে নিরাপত্তা ঘটনায়: নতুন মামলায় আটক ছাত্রলীগ নেত্রী উর্মি এবিজেএ-এর নতুন কমিটিতে মতিন সভাপতি, ফয়সাল সাধারণ সম্পাদক মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের সাথে গোলাগুলিতে সেনা সদস্য নিহত দীর্ঘ জীবনের কৃতজ্ঞতায় ৮৬ বছর বয়সে নিজ খরচে মসজিদ নির্মাণ ২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার হাফেজ গড়ার লক্ষ্য মালয়েশিয়ার মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক দুবাইয়ে ‘ফ্যাশন আইকন’ সম্মাননায় ভূষিত বাংলাদেশি তাসনুবা রাইসা রাকা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.