যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ আবদুল মুহিত। দায়িত্ব বুঝে নেওয়ার পর ১৫ অক্টোবর লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতিমূলক বৈঠকে মিলিত হন তিনি।
বৈঠকে তিনি দলগত প্রচেষ্টা, অর্পিত দায়িত্বের প্রতি দায়বদ্ধতা এবং জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মুহাম্মদ আবদুল মুহিত বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টার্জিত অর্থের ওপর রাষ্ট্র চলে, তাই জনগণের সেবায় সততা ও পেশাদারত্বের সঙ্গে প্রত্যাশার চেয়েও বেশি কাজ করা প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব। তবে রাজা চার্লসের কাছে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেননি। তিনি স্মরণ করিয়ে দেন, দেশের সাধারণ মানুষের, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টার্জিত অবদানেই রাষ্ট্র পরিচালিত হয়।

