সৌদি আরবে ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মা তানিয়া তাহমিনা রিনা, তাদের ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা। দুর্ঘটনায় পরিবারের বাবা শফিকুল ইসলাম ও তাদের বড় ছেলে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব প্রাইভেটকারে ওমরাহ হজ পালনের জন্য রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর পর রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার সময় রিয়াদ-মক্কা মহাসড়কে একটি দ্রুতগামী বড় যানবাহন পেছন থেকে তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা তানিয়া ও দুই শিশুসন্তান তাসবিক ও জারা মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে তারা রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বড় যানবাহনের ধাক্কায় তার বোন এবং ছোট ভাগনে ও ভাগনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

শিরোনাম :
জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তিকে দুই দেশের জন্যই ‘উইন-উইন’ :মার্কিন রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তিকে দুই দেশের জন্যই ‘উইন-উইন’ :মার্কিন রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.