লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি ক্যাটারিং ও কারি শিল্পের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর ১৯তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৬ ও নৈশভোজ। বিলাসবহুল ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, হাইকমিশনার এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত রেস্টুরেন্ট ও হসপিটালিটি শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টানা ১৯ বছর ধরে বিসিএ ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রায় ১২ হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্টের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি সেরা রেস্টুরেন্ট ও শেফসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। বিসিএ-এর দাবি অনুযায়ী, ১৯তম বছরে পদার্পণ তাদের জন্য একটি বড় মাইলফলক, যা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ব্রিটেনের অর্থনৈতিক ও সামাজিক জীবনে এই শিল্পের দীর্ঘ যাত্রাকে তুলে ধরে। যে কারণে বিসিএ গঠন করা হয়েছে তাঁর কিছুই হচ্ছে না।
প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো কর্মসংস্থান সৃষ্টি ও কমিউনিটির সেবায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। এছাড়া যুক্তরাজ্যের স্থানীয় বাণিজ্যিক কেন্দ্রগুলোকে প্রাণবন্ত রাখা এবং দক্ষিণ এশীয় সংস্কৃতির পরিচয় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। ২০২৬ সালের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সেই অর্জনগুলো উদযাপনের পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনার সুযোগ তৈরি করেছে। ২০২৬ সালের বিসিএ অ্যাওয়ার্ডস এসব অর্জনকে তুলে ধরার পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও আলোকপাত করবে।
তবে এমন বর্ণাঢ্য আয়োজনের মধ্যেই চ্যানেল এস-এর সত্ত্বাধিকারী ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহি জলিল অনুষ্ঠানের স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ভিডিওতে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন। মাহি জলিল অভিযোগ করেন যে, অধিকাংশ সাংবাদিকরা দাওয়াতের লোভে ও ফ্রি খাবারের আশায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করেন। এছাড়া তার দাবি, অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে পুরস্কার কেনা হয়, যা সামগ্রিকভাবে পুরো ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি উপস্থিত অনেকের উদ্দেশ্যে বলেন, বাস্তবতা গ্রহণ করতে না পারার কারণেই তার এই সমালোচনা অনেকেই পছন্দ করছেন না। অ্যাওয়ার্ড অনুঠানে আগত সাংবাদিক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে মাহি জলিল বলেন, ”৯৯.৯% সাংবাদিকদের দাওয়াত না দিলে তারা গিয়ে কাভার করবে না (অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নিউজ করবে না ) এর জন্য সবগুলো এসে ফ্রী খাওয়া দাওয়া করেন। এসময় অ্যাওয়ার্ড অনুঠান নিয়ে তিনি বলেন, এসব অনুষ্ঠানে আমরা এসে দেখি, এদের কারবার হলো এরা টকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে, এগোলো এই ইন্ডাস্ট্রীকে নষ্ট করা ছাড়া আর কিছু না। কেউ কেউ বউ -বাচ্চাও নিয়ে আসেন কারণ এদের বাড়িতে ভাত নেই। সবার উদ্দেশ্যে মাহি জলল আরো বলেন, আপনাদের আমার কথা ভালো লাগে না এর কারণ হলো আপনারা বাস্তবতা মেনে নিতে পারেন না। আবারো সাংবাদিকদের উদেশ্যে তিনি বলেন, আমরা যে সেঞ্চুরিতে বড় হয়েছিসে সময় রাস্তায় কেউ আহত হলে আমরা ধরে তাঁদের আগে চিকিৎসা করতাম আর এখন আপনারা রাস্তায় কেউ অসুস্থ হলে ক্যামেরা বের করে আগে ভিডিও করেন, চিন্তা করেন কিভাবে ভাইরাল হওয়া যায়।
সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়েও মাহি জলিল প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, অতীতে মানুষ বিপদে পড়লে সাহায্যের জন্য এগিয়ে যেত, অথচ এখন অনেকেই সাহায্যের বদলে ভাইরাল হওয়ার আশায় ভিডিও করতে ব্যস্ত থাকেন। তবে মাহি জলিলের দাবি, তার এই কঠোর বক্তব্য ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে নয়, বরং কমিউনিটির স্বার্থেই তিনি সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি মনে করেন, বিসিএ যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, বর্তমানে তা থেকে বিচ্যুত হয়েছে।
মাহি জলিলের মতে, কেবল অর্থের বিনিময়ে অ্যাওয়ার্ড আয়োজন করাই বিসিএ-এর কাজ হওয়া উচিত নয়। বর্তমানে এই খাতে চরম কর্মী সংকট এবং রেস্টুরেন্ট বন্ধের যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলায় সংগঠনটির নজর দেওয়া প্রয়োজন। তার ভাষায়, কারি ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শেফ তৈরি করা জরুরি। এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব সত্য তুলে ধরা, কারো তাবেদারি করা নয়। তবে তার এই মন্তব্য সকল সাংবাদিকের উদ্দেশ্যে নয় বলেও তিনি স্পষ্ট করেন। এদিকে, বিসিএ নেতাদের প্রতিক্রিয়া জানার জন্য বিসিএ প্রেসিডেন্ট অলি খাঁন এমবিই-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আমি যা বলেছি একেবারে সব সাংবাদিকদের উদ্দেশ্য নয়।

