মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদ্‌যাপন করেছে। দিবসটি উপলক্ষে আয়োজিত একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনায় বাংলাদেশের জাতীয় ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদান এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের নানা দিক উঠে আসে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল—‘জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্ব’। অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের প্রধান মোহাম্মদ হুদ ইব্রাহিম। তিনি বাংলাদেশ ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি বিশ্লেষণ করে ১৯৭৮ সালে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. কে. এম. হুরিয়া পারভীন এবং বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও কমিউনিটি নেতা খলিলুর রহমান। ড. হুরিয়া পারভীন দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের ওপর জোর দেন। অন্যদিকে, খলিলুর রহমান মালদ্বীপের অর্থনীতি ও সমাজে প্রবাসী বাংলাদেশিদের অবদান এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠন প্রক্রিয়া, জাতীয় ঐক্য এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিস্তারে তাঁর দূরদর্শী ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করেন। উল্লেখ্য যে, ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতিত্বকালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এই ঐতিহাসিক উদ্যোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মজবুত ভিত্তি রচনা করেছিল, যা প্রায় পাঁচ দশক ধরে নিরবচ্ছিন্নভাবে বিকশিত হচ্ছে।

সভাপতির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বরের সেই কূটনৈতিক সূত্রপাত আজ দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এক উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, মালদ্বীপে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছেন, যারা মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি তারা দুই দেশের জনগণের মধ্যে জীবন্ত সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। প্রবাসী কমিউনিটির প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের সমর্থন ও আতিথেয়তার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ৭ নভেম্বর ১৯৭৫-এর ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন।

হাইকমিশনার আরও বলেন, ঐতিহাসিক উত্তরাধিকারকে ধারণ করে শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করা প্রয়োজন। এই একাডেমিক সেমিনারটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি সম্পর্কে নতুন প্রজন্মের গভীর উপলব্ধি তৈরির সুযোগ সৃষ্টি করেছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তিলাওয়াত, বাণী পাঠ এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শিরোনাম :
অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ আসিফের: স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাতিল হচ্ছে কেন ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির আকুতি পরিবারের তে মানববন্ধন: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু সৌদি আরবে হুথিদের হামলায় কুমিল্লার এক বাংলাদেশি নিহত সৌদিতে ভিসা প্রক্রিয়ার সময়ই পরিবার নিতে পারবেন দক্ষ প্রবাসীরা সৌদিতে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি রিয়াদ দূতাবাসের সৌদিতে দণ্ডিত দুই বাংলাদেশির রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: নজরুল ও সুইটির দণ্ড নিয়ে তথ্য অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ আসিফের: স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাতিল হচ্ছে কেন ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির আকুতি পরিবারের তে মানববন্ধন: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু সৌদি আরবে হুথিদের হামলায় কুমিল্লার এক বাংলাদেশি নিহত সৌদিতে ভিসা প্রক্রিয়ার সময়ই পরিবার নিতে পারবেন দক্ষ প্রবাসীরা সৌদিতে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি রিয়াদ দূতাবাসের সৌদিতে দণ্ডিত দুই বাংলাদেশির রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: নজরুল ও সুইটির দণ্ড নিয়ে তথ্য
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.