প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্যারিসের ঐতিহ্যবাহী ১৬তম অ্যারোন্ডিসমেন্টের টাউন হলে এ উপলক্ষে বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা। এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা তাঁর স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ধারাবাহিক অগ্রগতি, আধুনিকায়ন এবং বিভিন্ন পেশাদার ভূমিকার ওপর বিস্তারিত আলোকপাত করেন। এ সময় একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা, স্বাধীনতা-উত্তর বাহিনীর বিকাশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানসহ বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর ভাষণের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের ২১ নভেম্বর এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বক্তব্যে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গঠনে অবদানের জন্য ফরাসি লেখক, প্রতিরোধ যোদ্ধা ও তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল।

শিরোনাম :
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালিত মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন: ড. ইউনূসের দিকনির্দেশনামূলক ভাষণ মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় বাংলাদেশিরা দ্বিতীয়, শীর্ষে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় ভাড়ার সংকট চরমে, উচ্চ আয়ের পরিবারেও চাপ! নতুন এক পেশায় ১ লাখের বেশি কর্মী নিবে অস্ট্রেলিয়া, ভিসা ও আবেদনের সুযোগ বাংলাদেশিদেরও! পর্তুগালের ‘বাজার ডিপ্লোমেটিকো’ উৎসবে নজর কাড়লো বাংলাদেশের কৃষ্টি ও রন্ধনশৈলী অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ আসিফের: স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাতিল হচ্ছে কেন ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির আকুতি পরিবারের তে মানববন্ধন: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালিত মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন: ড. ইউনূসের দিকনির্দেশনামূলক ভাষণ মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় বাংলাদেশিরা দ্বিতীয়, শীর্ষে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় ভাড়ার সংকট চরমে, উচ্চ আয়ের পরিবারেও চাপ! নতুন এক পেশায় ১ লাখের বেশি কর্মী নিবে অস্ট্রেলিয়া, ভিসা ও আবেদনের সুযোগ বাংলাদেশিদেরও! পর্তুগালের ‘বাজার ডিপ্লোমেটিকো’ উৎসবে নজর কাড়লো বাংলাদেশের কৃষ্টি ও রন্ধনশৈলী অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ আসিফের: স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাতিল হচ্ছে কেন ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির আকুতি পরিবারের তে মানববন্ধন: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.