কর্মী সংকটের চিত্র ও বিশেষ ভিসার দাবি
-
বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ৭০ হাজার পরিচর্যা কর্মী অস্থায়ী ভিসায় কর্মরত আছেন, যাঁদের অনেকেই শিক্ষার্থী বা পার্টনার ভিসায় দেশটিতে গিয়ে এ খাতে যুক্ত হয়েছেন।
-
১ লাখ ১০ হাজার কর্মীর এই হিসাব কোনো সরকারি কোটা নয়, বরং সম্ভাব্য ঘাটতির পূর্বাভাস—যা স্থানীয় প্রশিক্ষণ ও বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে পূরণের পরিকল্পনা করা হচ্ছে।
-
এদিকে নিয়োগকর্তাদের সংগঠন ‘এজিং অস্ট্রেলিয়া’ বিদেশি পরিচর্যা কর্মীদের জন্য বিশেষ দক্ষতাভিত্তিক ভিসা চালুর দাবি জানিয়েছে। তাদের মতে, সামগ্রিক অভিবাসন কমানোর নীতি থাকলেও বয়স্কদের পরিচর্যার মতো জরুরি খাতের দীর্ঘমেয়াদি চাহিদা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বাংলাদেশিদের জন্য ভিসা ও আবেদনের সুযোগ
| ভিসার ধরন | মূল সুবিধা ও শর্তাবলি |
| স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২) | নিয়োগকর্তার স্পনসরশিপের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অস্ট্রেলিয়ায় কাজের অনুমতি পাওয়া যায়। |
| এমপ্লয়ার নমিনেশন স্কিম (সাবক্লাস ১৮৬) | এটি স্থায়ী বসবাসের (পিআর) ভিসা; এর জন্য বয়স, ইংরেজি দক্ষতা এবং সংশ্লিষ্ট পেশায় অস্ট্রেলিয়ায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতার শর্ত রয়েছে। |
বাংলাদেশ থেকে আবেদন করতে হলে যা যা প্রয়োজন
-
অনুমোদিত নিয়োগকর্তা ও চাকরির প্রস্তাব: প্রথমে অস্ট্রেলিয়ার অনুমোদিত বয়স্কদের পরিচর্যা প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ খুঁজতে হবে এবং নিশ্চিত হতে হবে যে নিয়োগকর্তা ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’-এর আওতায় স্পনসর করার অনুমোদনপ্রাপ্ত।
-
দক্ষতা মূল্যায়ন ও যোগ্যতা: সংশ্লিষ্ট পেশায় শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে অর্জিত যোগ্যতার ক্ষেত্রে নির্ধারিত মূল্যায়নকারী সংস্থার মাধ্যমে দক্ষতা যাচাই (Skill Assessment) করাতে হতে পারে।
-
ইংরেজি দক্ষতা ও অন্যান্য শর্ত: পূর্ণকালীন চাকরির প্রস্তাব, নির্ধারিত ন্যূনতম বেতন, ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা এবং স্বাস্থ্য ও চরিত্রগত শর্ত পূরণ সাপেক্ষে ভিসার আবেদন করতে হবে। ভিসা ও নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

