স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম’ (এসইউজেএফ)-এর ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ মুসা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তুহিবুল আসাদ আবির।
নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এই পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
-
সভাপতি: আবু সালেহ মুসা
-
সহ-সভাপতি: আল আমিন
-
সাধারণ সম্পাদক: তুহিবুল আসাদ আবির
-
সাংগঠনিক সম্পাদক: আরাফাত হোসেন
-
কোষাধ্যক্ষ: মাইশা সায়েদ অথৈ
-
প্রচার ও জনসংযোগ সম্পাদক: রাতুল হাসান হৃদয়
-
একাডেমিক বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস
-
সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক: মাহমুদ হাসান জিতু
-
সদস্য সংগ্রহ সমন্বয়ক: তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি
-
অ্যালামনাই বিষয়ক সম্পাদক: তাহসিন আহমেদ তন্ময়
-
ক্রীড়া ও বিনোদন সম্পাদক: তাসিন মোরশেদ
নতুন নেতৃত্বের মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাদার সাংবাদিকতা চর্চার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন কমিটির সদস্যরা।

