তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থলে এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বিকেল পৌনে তিনটায় শুরু হওয়া দুই নেতার এই আলোচনা প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়েছিল। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নানাখাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলাকালীন এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

