লন্ডনে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে যুক্তরাজ্য বিএনপির আলোচনা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আয়োজিত এই সভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। সভার সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। সোমবার (৯ নভেম্বর )পূর্ব লন্ডনে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সেই সময় দেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছিল। তখন সিভিল ও মিলিটারি উভয় ক্ষেত্রেই এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই সংকটময় মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে সিপাহী ও জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে তিনি বন্দীদশা থেকে মুক্ত হয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও ১৯ দফা কর্মসূচির মাধ্যমে তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। ৭ নভেম্বরকে বক্তারা বাংলাদেশের জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তারা ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। একইসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আব্দুল হামিদ চৌধুরী, আলহাজ্ব তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, প্রফেসর ফরিদ উদ্দিন, শরীফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, আবেদ রাজা, শহিদুল ইসলাম মামুন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ব্যারিষ্টার মওদুদ আহমেদ খান, মিজবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমদ জিলান, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, ফেরদৌস আলম, সেলিম আহমেদ, শামীম আহমেদ, সোহেল আহমদ সাদিক ও ব্যারিস্টার আলিমুল হক লিটন। এছাড়াও সভায় অংশ নেন যুবদল সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, সেচ্ছাসেবক দল নেতা আজিম উদ্দিন, আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, আবুল হাসনাত, জাসাস নেতা এম এ সালাম, তাসবীর চৌধুরী শিমুল, ইকবাল হোসেন, মহানগর বিএনপি নেতা সোহেল আহমেদ, ফয়সল আহমেদ এবং মহিলা দল নেত্রী অঞ্জনা আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিরোনাম :
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক লন্ডনে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে যুক্তরাজ্য বিএনপির আলোচনা টরন্টোতে একই মঞ্চে বন্যা, শিবলী ও শামীম আরা ভাগ্য খুলছে কাদের: কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ কপ৩১ জলবায়ু সম্মেলনের তিনটি মূল অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা! আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ১২ কেজি এলপি গ্যাসের দাম বেড়ে ২০৬০ টাকা! উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক লন্ডনে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে যুক্তরাজ্য বিএনপির আলোচনা টরন্টোতে একই মঞ্চে বন্যা, শিবলী ও শামীম আরা ভাগ্য খুলছে কাদের: কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ কপ৩১ জলবায়ু সম্মেলনের তিনটি মূল অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা! আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ১২ কেজি এলপি গ্যাসের দাম বেড়ে ২০৬০ টাকা!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.