সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির কর্মীদের পরিবারের সদস্য। এই প্রতিষ্ঠানটির কার্যালয় রয়েছে রিয়াদ ও জেদ্দায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আল আবিরের স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানিটির ফর্কলিফট অপারেটর ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাসন্তানও এই প্রাণহানির ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

