সৌদি আরবে রেড অ্যালার্ট জারি!

সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক পাহাড়ি ঢলের আশঙ্কায় সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ আবহাওয়া-সংক্রান্ত সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
এনসিএম-এর পূর্বাভাষ অনুযায়ী, ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের কিছু এলাকায় টানা বজ্রঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। জাজান ও আসিরের কিছু স্থানে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃষ্টিপাতপ্রবণ এলাকাগুলোর তালিকা:
  • জাজান অঞ্চল: আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ, সামতাহসহ জাজান শহর এবং ফরাসান দ্বীপপুঞ্জ।
  • আসির অঞ্চল: আভা, খামিস মুশাইত, আহাদ রুফাইদাহ, সারাত উবাইদাহ, আল হারজাহ, দাহরান আল জানুব, আল নামাস, আল ফারশাহ, তানোমাহ, রিজাল আলমা, বারিক, মাহায়িল আসির, আল মাজারদাহ এবং বলকারন এলাকা।
  • নাজরান অঞ্চল: কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, এই মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং নিম্নাঞ্চল ও পাহাড়ি উপত্যকাগুলোতে আকস্মিক ঢল নামতে পারে।
এমতাবস্থায়, ক্ষয়ক্ষতি এড়াতে উপদ্রুত এলাকার বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাহাড়ি উপত্যকা ও বন্যাপ্রবণ স্থানগুলো এড়িয়ে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শিরোনাম :
ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার! মানসিক চাপ ও কষ্ট কমাতে কোরআনে বর্ণিত ১০ আমল বিশ্বে খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ! সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু! সৌদি আরবে রেড অ্যালার্ট জারি! নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ! শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ ‘ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে’, সংসদে মির্জা আব্বাস তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার! মানসিক চাপ ও কষ্ট কমাতে কোরআনে বর্ণিত ১০ আমল বিশ্বে খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ! সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু! সৌদি আরবে রেড অ্যালার্ট জারি! নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ! শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ ‘ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে’, সংসদে মির্জা আব্বাস তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.