এবিজেএ-এর নতুন কমিটিতে মতিন সভাপতি, ফয়সাল সাধারণ সম্পাদক

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোহাম্মাদ আবদুল মতিন সভাপতি এবং ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই ড. রতন কুণ্ডু উদ্বোধনী বক্তব্য রাখেন। পরবর্তীতে ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং দিলারা জাহান সংগঠনের আর্থিক চিত্র তুলে ধরেন। সভায় এবিজেএর সাংগঠনিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক অগ্রগতি এবং আর্থিক ব্যবস্থাপনার ওপর বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন এএইচএম মাসুম বিল্লাহ। নবগঠিত এই ১৭ সদস্যের কমিটিতে পাঁচ জন সহসভাপতি মনোনীত হয়েছেন। তারা হলেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন। অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সংগঠক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরোনাম :
জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ইউরোপের আকাশে বোমার হুমকি: যুদ্ধবিমান পাহারায় নামল যাত্রীবাহী উড়োজাহাজ ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড পরিদর্শন করলেন ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ইউরোপের আকাশে বোমার হুমকি: যুদ্ধবিমান পাহারায় নামল যাত্রীবাহী উড়োজাহাজ ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড পরিদর্শন করলেন ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.