২০২৭ সালের পবিত্র হজ কার্যক্রমের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ও সৌদি আরব। জেদ্দায় স্থানীয় সময় অনুযায়ী সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ও সৌদির সরকারের মধ্যে হজসংক্রান্ত এই প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষ থেকে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এ দ্বিপক্ষীয় চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের পরপরই ধর্মমন্ত্রী নিশ্চিত করেন যে, উভয় দেশের দ্বিপক্ষীয় আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে কোটা বৃদ্ধির বিশেষ আবেদন জানানো হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫,০০০ হজ কোটা যুক্ত করেন। এর ফলে ২০২৭ সালে বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। এর আগের বছর সরকারি ও বেসরকারি উভয় মাধ্যম মিলিয়ে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন পুণ্যার্থী হজব্রত পালন করেছিলেন।
বৈঠকে জেদ্দার মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার প্রসঙ্গটি আলোচনার শীর্ষে ছিল। মীনায় স্থান সংকুলানের সমস্যা থাকলেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বাস প্রদান করে জানান, অন্য কোনো দেশ তাদের বরাদ্দকৃত কোটা অনুযায়ী হজযাত্রী না পাঠালে বা কোনো দেশের কোটা বাতিল হলে তা অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশ পাবে। সৌদির হজমন্ত্রী এ সময় স্পষ্টভাবে বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’ তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান প্রশাসন হজ পারফরম্যান্স সেবামুখী, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে নিরলস কাজ করছে। হজযাত্রীদের সার্বিক সেবার মানোন্নয়নে সরকারের এসব পদক্ষেপ অব্যাহত থাকবে। হজ কোটা বৃদ্ধি ও সার্বিক ব্যবস্থাপনায় সহায়তার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী কায়কোবাদ। মহান আল্লাহর মেহমানদের সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ পুনর্ব্যক্ত করেন।
উক্ত দ্বিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে সৌদির হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং হজ কাউন্সিলর কামরুল ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

