Ai ব্যবহারে সরকারি দক্ষতা ও নাগরিক সেবা আরও সহজ হবে: জনপ্রশাসন উপদেষ্টা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সরকার আরও দক্ষ হবে এবং নাগরিক সেবা প্রক্রিয়া সহজতর হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও আইসিটি বিভাগের এডিজিই প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত “Strategic Use of AI Tools & Cyber Security for PMO Officials” শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, কৃষি, শিল্প ও ডিজিটাল বিপ্লবের পর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সময়। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও সেবার মান বাড়াতে এআই গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। এটি মানুষের বিকল্প নয়, বরং সরকারি কর্মকর্তাদের প্রজ্ঞা ও সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও উল্লেখ করেন, কর্মচারীদের এআই সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তুলতে পর্যায়ক্রমে সব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা জানান, দাপ্তরিক কাজ দ্রুত সম্পাদন করতে এআই অ্যাসিস্ট্যান্ট তৈরির কাজ চলছে এবং শিগগিরই একটি এআই নীতিমালা প্রণয়ন করা হবে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
শিরোনাম :
জ্বালানি সহায়তা ও জনশক্তি রপ্তানি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ চান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Ai ব্যবহারে সরকারি দক্ষতা ও নাগরিক সেবা আরও সহজ হবে: জনপ্রশাসন উপদেষ্টা নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিল! সরকারি চুক্তিতে নিষেধাজ্ঞা ও আয় হ্রাস: কেপিএমজি অস্ট্রেলিয়ায় শত শত কর্মী ছাঁটাই সিডনিতে জমে উঠেছে জমকালো পিঠা উৎসব, মেতেছেন প্রবাসীরা আন্তর্জাতিক সফলতা পেতে যোগ্যদের নিয়ে দল গঠনের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ? সব ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায় কাজ করব: ধর্ম প্রতিমন্ত্রী জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২৩ জ্বালানি সহায়তা ও জনশক্তি রপ্তানি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ চান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Ai ব্যবহারে সরকারি দক্ষতা ও নাগরিক সেবা আরও সহজ হবে: জনপ্রশাসন উপদেষ্টা নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিল! সরকারি চুক্তিতে নিষেধাজ্ঞা ও আয় হ্রাস: কেপিএমজি অস্ট্রেলিয়ায় শত শত কর্মী ছাঁটাই সিডনিতে জমে উঠেছে জমকালো পিঠা উৎসব, মেতেছেন প্রবাসীরা আন্তর্জাতিক সফলতা পেতে যোগ্যদের নিয়ে দল গঠনের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ? সব ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায় কাজ করব: ধর্ম প্রতিমন্ত্রী জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২৩
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.