গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু

রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য মনোনীত হওয়ার পর এটিই ছিল কমিটির প্রথম বৈঠক।

মূল স্থায়ী কমিটির বৈঠকের আগে একই স্থানে সন্ধ্যা ৬টার দিকে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা পর্যায়ের নেতারা অংশ নেন। সাংগঠনিক সভা শেষ হওয়ার পরপরই স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিহউল্লাহ। দলের নীতিনির্ধারণী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

শিরোনাম :
প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি: নিরাপত্তা ও নাগরিক সংবর্ধনার জোর প্রস্তুতি হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত ৩০ দেশের নাগরিকদের ‘ওয়ার্ক অ্যান্ড হলিডে’ ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষিত হয়েও চাকরি থেকে বঞ্চিত বাংলাদেশিরা! বৈশ্বিক মহাবিপর্যয়ে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী দুদিনের মধ্যেই সার পরিস্থিতি স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী কারিগরি ত্রুটিতে ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর লিসবনের ভোজনরসিকদের নজর কাড়ছেন কুমিল্লার মুক্তার তৈরি কাস্টমাইজড কেক প্রথমবার সিলেট সফরে রাষ্ট্রপতি: নিরাপত্তা ও নাগরিক সংবর্ধনার জোর প্রস্তুতি হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত ৩০ দেশের নাগরিকদের ‘ওয়ার্ক অ্যান্ড হলিডে’ ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষিত হয়েও চাকরি থেকে বঞ্চিত বাংলাদেশিরা! বৈশ্বিক মহাবিপর্যয়ে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী দুদিনের মধ্যেই সার পরিস্থিতি স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী কারিগরি ত্রুটিতে ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর লিসবনের ভোজনরসিকদের নজর কাড়ছেন কুমিল্লার মুক্তার তৈরি কাস্টমাইজড কেক
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.