বীরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে প্রবাসী ও তার স্ত্রীকে হামলার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহর লালপাড়া গ্রামে জনচলাচলের রাস্তা ও ড্রেন নির্মাণ সংক্রান্ত বিরোধের জেরে ইতালি প্রবাসী জয়নাল আবেদীন, তার স্ত্রী সুমা আক্তার ও ভাই রমজান আলীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে ইতালি থেকে জয়নাল নিজ বাড়িতে ফেরার পরপরই এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় সুমা আক্তারকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নওজেস আলীর ছেলে প্রবাসী জয়নাল আবেদীনের সঙ্গে একই এলাকার আফতাব আলীর ছেলে দানেশ আলী ও জহুরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলছিল। অভিযুক্ত দানেশ আলী ও জহুরুল ইসলামের নেতৃত্বে আনোয়ারা, ভগীর আলী, আনজুয়ারা ও শিউলি বেগমসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত এই হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলার সময় জয়নাল আবেদীনের স্ত্রীর মাথা ও চোখে ইট দিয়ে আঘাত করা হয় এবং তার গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানিয়েছেন, অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। তিনি জানান, ওই রাস্তা দিয়ে পাঁচটি গ্রামের মানুষের কয়েকশ বিঘা আবাদি জমির ধান ও ভুট্টাসহ কৃষিপণ্য পরিবহন করা হয়। ড্রেন নির্মাণের প্রতিবাদ জানিয়ে তার স্ত্রী সুমা আক্তার গত ৯ জুন ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে সার্ভেয়ার সরেজমিনে রাস্তা মাপতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই হামলার ঘটনা ঘটায়।

স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগে মাটি ভরাট করে রাস্তাটি উঁচু করা হলেও বিবাদীরা ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তার দুটি অংশ কেটে ড্রেন তৈরি করে রেখেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধের জের ধরেই মূলত প্রবাসী ও তার পরিবারের সদস্যদের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করছে। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

শিরোনাম :
স্টুডেন্ট ভিসার বদলে ভিজিটর ভিসা: পড়াশোনা শেষ করতে গিয়ে বাড়তি ঝুঁকিতে শিক্ষার্থীরা? কুয়েতে ৩৬ বছরের পুরোনো মাইন বিস্ফোরণ, বাংলাদেশি নিহত! বীরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে প্রবাসী ও তার স্ত্রীকে হামলার অভিযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত: জয়সওয়াল বিদায়ী ভাষণে পার্লামেন্টেই বিয়ের প্রস্তাব দিলেন এমপি! লন্ডনে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাপানে বর্ণাঢ্য আয়োজনে উত্তরণের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার আলেম ও মৃত ব্যক্তিকে নিয়ে গিবত কতটা ভয়ংকর? ‘প্রকাশ্য আগ্রাসন’ অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ স্টুডেন্ট ভিসার বদলে ভিজিটর ভিসা: পড়াশোনা শেষ করতে গিয়ে বাড়তি ঝুঁকিতে শিক্ষার্থীরা? কুয়েতে ৩৬ বছরের পুরোনো মাইন বিস্ফোরণ, বাংলাদেশি নিহত! বীরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে প্রবাসী ও তার স্ত্রীকে হামলার অভিযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত: জয়সওয়াল বিদায়ী ভাষণে পার্লামেন্টেই বিয়ের প্রস্তাব দিলেন এমপি! লন্ডনে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাপানে বর্ণাঢ্য আয়োজনে উত্তরণের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার আলেম ও মৃত ব্যক্তিকে নিয়ে গিবত কতটা ভয়ংকর? ‘প্রকাশ্য আগ্রাসন’ অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.