‘প্রকাশ্য আগ্রাসন’ অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ

সোমালিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন ও ‘প্রকাশ্য আগ্রাসনের’ অভিযোগ এনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সোমালিয়া সরকার। একইসঙ্গে আবুধাবি থেকে নিজেদের কূটনৈতিক দূতকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ।

সোমালিয়া সরকারের কড়া বার্তা ও অভিযোগ

তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ সম্প্রচারিত বক্তব্যে বলেন, “সোমালিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূমি এবং সোমালিদের ঐক্যের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই প্রকাশ্য আগ্রাসনের বিরুদ্ধে দেশ রক্ষায় সব সোমালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। সোমালিয়ার বিরুদ্ধে আগ্রাসনে আমিরাতকে যারা সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তবে কোন সুনির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রী বিস্তারিত জানাননি। এর আগে গত মঙ্গলবার সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এক ভাষণে অভিযোগ করেছিলেন যে, ফেডারেল সরকারের বিরোধিতা করতে দেশটির কয়েকটি আঞ্চলিক সরকারকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন ও প্রেক্ষাপট

হর্ন অব আফ্রিকা অঞ্চলে প্রভাব বিস্তারে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক শক্তি ব্যবহার করে আসছে সংযুক্ত আরব আমিরাত। অতীতে সোমালিয়ার সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও অর্থায়নে সহায়তার পাশাপাশি বন্দর ও বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পে বিনিয়োগ করেছিল দেশটি। জ্যেষ্ঠ সোমালি সূত্রের বরাতে জানা গেছে, রাজধানী ও আশপাশের এলাকায় প্রায় ৩ হাজার ৪০০ সামরিক পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যের বেতন এবং লজিস্টিকস সহায়তা এখনো আমিরাত দিয়ে থাকে।
তবে জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অভিযোগ এনে চলতি বছরের জানুয়ারিতে আমিরাতের সাথে বন্দর চুক্তি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছিল সোমালিয়ার ফেডারেল সরকার। যদিও আমিরাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা সোমালিয়ার তিনটি স্বায়ত্তশাসিত অঞ্চল সে সময় ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিল।
দশকের পর দশক ধরে চলা অস্থিতিশীলতা, ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং আঞ্চলিক প্রশাসনের সাথে ক্ষমতার টানাপোড়েনের মধ্যেই আমিরাতের সাথে সোমালিয়ার কূটনৈতিক সম্পর্কের এই চরম অবনতি ঘটল।
শিরোনাম :
লন্ডনে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাপানে বর্ণাঢ্য আয়োজনে উত্তরণের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার আলেম ও মৃত ব্যক্তিকে নিয়ে গিবত কতটা ভয়ংকর? ‘প্রকাশ্য আগ্রাসন’ অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ রাগের তীব্রতা কমাতে কার্যকর ৩ শব্দ, মনোবিজ্ঞানীরা কী বলছেন? ভিসার আশ্বাসে বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা, অস্ট্রেলীয় হাইকমিশনের জরুরি সতর্কতা অস্ট্রেলিয়ায় অবস্থান বাড়াতে বিদেশিদের জন্য নতুন ২ শর্ত, বদলালো ভিসা নীতি অস্ট্রেলিয়ায় শরণার্থী কোটা ৯০ শতাংশ কমানো ও প্যারেন্ট ভিসা বাতিলের প্রস্তাবে তীব্র সমালোচনা অস্ট্রেলিয়ার ‘ইমি অ্যাপ’ এখন ৫২টি দেশে! লন্ডনে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাপানে বর্ণাঢ্য আয়োজনে উত্তরণের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার আলেম ও মৃত ব্যক্তিকে নিয়ে গিবত কতটা ভয়ংকর? ‘প্রকাশ্য আগ্রাসন’ অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ রাগের তীব্রতা কমাতে কার্যকর ৩ শব্দ, মনোবিজ্ঞানীরা কী বলছেন? ভিসার আশ্বাসে বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা, অস্ট্রেলীয় হাইকমিশনের জরুরি সতর্কতা অস্ট্রেলিয়ায় অবস্থান বাড়াতে বিদেশিদের জন্য নতুন ২ শর্ত, বদলালো ভিসা নীতি অস্ট্রেলিয়ায় শরণার্থী কোটা ৯০ শতাংশ কমানো ও প্যারেন্ট ভিসা বাতিলের প্রস্তাবে তীব্র সমালোচনা অস্ট্রেলিয়ার ‘ইমি অ্যাপ’ এখন ৫২টি দেশে!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.