লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকালে হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন। দিবসটির তাৎপর্য নিয়ে হাইকমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া ঐতিহাসিক ৭ই নভেম্বরের প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আলোচনায় হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত ৭ই নভেম্বরকে জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি উপস্থিত সবাইকে এই দিনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তার ভাষ্যমতে, একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

