বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী

বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা, অভিবাসন, সাইবার অপরাধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে সৃষ্ট বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে আন্তর্জাতিক অংশীদারত্ব ও কার্যকর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বজুড়ে বিচারব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ৭৫টি দেশের আইনমন্ত্রী, বিচারক ও আইনবিদরা অংশ নিচ্ছেন।
আইনমন্ত্রী বলেন, বৈশ্বিক আইনি ব্যবস্থা বর্তমানে প্রযুক্তির দ্রুতাগ্রগতির কারণে নানা চ্যালেঞ্জ ও আন্তঃসীমান্ত অপরাধের মুখোমুখি। শুধু আইন প্রণয়ন দিয়ে এসব রোধ করা সম্ভব নয়; প্রয়োজন ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের চর্চা।
বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান বলেন, ওই সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১,৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার পুনর্প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড মেনে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনা করছে।
রোহিঙ্গা সংকট নিয়ে মন্ত্রী সতর্ক করে বলেন, ১২ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ একা এই বৈশ্বিক বোঝা বহন করতে পারে না। মিয়ানমার থেকে উদ্ভূত এই সংকটের স্থায়ী ও মর্যাদাপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। একইসঙ্গে মানবিক সহায়তার জন্য তুরস্ক সরকার ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের ভূমিকার প্রশংসা করেন।
প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে একক কোনো দেশের আইন যথেষ্ট নয়। উন্নত দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়াতে হবে। এছাড়া আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্যিক বিরোধ দ্রুত ও সাশ্রয়ী প্রক্রিয়ায় নিষ্পত্তির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সামিটে বড় বড় ফাঁকা বুলি না দিয়ে বাস্তবসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর বৈশ্বিক দায়িত্ব বণ্টনের আহ্বান জানান আইনমন্ত্রী।
শিরোনাম :
৭ দিনে সংস্কার শেষে খুলে দেওয়া হলো রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, নিখোঁজ ১১ ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী ৭ দিনে সংস্কার শেষে খুলে দেওয়া হলো রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, নিখোঁজ ১১ ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.