রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’। একই সঙ্গে আগামী বছর থেকেই প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রতিশ্রুতি ও পরিকল্পনা ব্যক্ত করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোসাটমের মহাপরিচালক জানান, প্রথম ইউনিটের (VVER-1200 রিয়্যাক্টর) পরীক্ষামূলক বিদ্যুৎ সংযোগ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ২৪০০ মেগাওয়াট সর্বমোট ক্ষমতাসম্পন্ন এই মেগা প্রকল্প চালু হলে তা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।
দ্বিপাক্ষিক আলোচনায় রূপপুর প্রকল্পের সাফল্য ও অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও ইতিবাচক সম্মতি ব্যক্ত করেন উভয় প্রতিনিধি।
শিরোনাম :
ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.