ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি

‘ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’ এই মূল স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ইকবালুল হক খান সভাপতি এবং রুমি দে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে দিনব্যাপী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটির নবনির্বাচিত ৪৯ জনের মধ্যে সহ-সভাপতি হিসেবে তাহমিনা ইয়াসমিন নীলা, এস এ সরকার স্বপ্নন, একরাম হোসেন, আতিকুল হক খান, সুরাইয়া পারভীন, বিজন রায়, নজরুল ইসলাম ও আরিফ নূর এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শশী, মৌমিতা জান্নাত ও সজীব তানভীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া শেখ ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বাকি দুজন সদস্য পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
এর আগে সকাল ১১টায় জাতীয় নাট্যশালা চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাউল শিল্পী আবুল সরকার মহারাজ। উদ্বোধন শেষে উদীচীর শুভানুধ্যায়ী ও কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা সেগুনবাগিচা ও পুরানো পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
উদ্বোধনী আলোচনা পর্বে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চলসহ বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অপসংস্কৃতি ও সাম্প্রদায়িকতার উত্থান মোকাবিলায় সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
দুপুরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত, আবৃত্তি ও গণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে সম্মেলনের সমাপ্তি ঘটে।
শিরোনাম :
ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.