আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের মহীয়ান আত্মত্যাগই বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, তা বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘শহিদ আবু সাঈদ গেট’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, “আবু সাঈদ ছিলেন সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর অসীম সাহসী আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল, যা দীর্ঘদিন ধরে চেপে বসা স্বৈরাচারের পতন নিশ্চিত করে।” বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে তাঁর নামে স্মারক গেট নির্মাণের এই উদ্যোগ প্রশংসনীয় মন্তব্য করে তিনি বলেন, এ পথ দিয়ে চলাচলের সময় ভবিষ্যৎ প্রজন্ম আবু সাঈদের দেশপ্রেম ও আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ ও উপলব্ধি করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন পর্ব শেষে ত্রাণমন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা বিএনপির প্রাক্তন সদস্য সচিব মরহুম আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নেন।
শিরোনাম :
ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.