জুলাই আন্দোলনের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র রুখে দাঁড়াব: এমপি মিলন

জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে মুছে ফেলার যেকোনো ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগ ‘আইসিএস পাবলিকেশনস’ আয়োজিত জুলাই আন্দোলনভিত্তিক আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস’, ‘Spirit of July ’24 A-Z’ এবং ‘মক্তব’—এই আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, জুলাইকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এর চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তিনি বিশেষ করে জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে দেশের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, জুলাই ছিল সর্বস্তরের সাধারণ মানুষের আন্দোলন, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। তাই দেশি বা বিদেশি কোনো মহল থেকেই জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সরকারের কাছে অতীতের সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, গবেষণা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই প্রকাশনাগুলোর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ না করে দেশের ভবিষ্যৎ পথচলা সম্ভব নয়। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, একটি জাতির ইতিহাস কেবল ইতিহাসের বইয়ে সীমাবদ্ধ থাকে না, বরং তা শিল্প-সাহিত্যেও প্রতিফলিত হয়। তিনি জুলাই আন্দোলনের পাশাপাশি দেশের রাজনৈতিক বাস্তবতা ও জনগণের আকাঙ্ক্ষাগুলোকে সাহিত্যে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে ড. মাহফুজুর রহমান আখন্দ, অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, কবি সোলায়মান আহসান, জুয়ারের হুসাইন এবং জুলাই শহীদ নাসির হাসান রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরোনাম :
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.