প্রেস ক্লাবে ওলামা অ্যালায়েন্সের মানববন্ধনে হামলা, কাঠগড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা

রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পূর্বঘোষিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতা আমিনুল ইসলাম ইমনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। হামলায় ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, হবিগঞ্জে আলিফের চোখ উপড়ে ফেলা, দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা এবং কুড়িগ্রামে ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক দিনার মিনহাজ ও নেত্রকোনায় কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শাহ আলমের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। ঢাকা মহানগর দক্ষিণ ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে শনিবার বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচি চলাকালে স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে দিনের বেলায় মশাল মিছিলের নামে সেখানে মহড়া দেয়। একপর্যায়ে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে মানববন্ধনে অংশ নেওয়া আলেমদের ওপর চড়াও হয় এবং তাদের প্রেস রিলিজ কেড়ে নেয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হাদিস হাওলাদার এবং মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইসলামও এই হামলার নেতৃত্বে ছিলেন। উল্লেখ্য, ইমন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনেরও আহ্বায়ক।

হামলার নিন্দা জানিয়ে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি বলেন, পুলিশের উপস্থিতিতেই এই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন তৈরি করে সহিংসতার কাজে লাগানো হচ্ছে। অতীতে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার নাম ব্যবহার করে এ ধরনের সংগঠন তৈরি করেছিল, বিএনপিও যদি একই পথ অনুসরণ করে তবে তাদেরও এর চরম পরিণতি ভোগ করতে হবে।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি মাহমুদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে হামলা চালিয়ে ওলামা অ্যালায়েন্সের আলেমদের মুখ বন্ধ করা যাবে না। আলেম-ওলামাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.