হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর

আগামী দিনে হজযাত্রার বিমান ভাড়া আরও কীভাবে কমানো যায়, সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন পরিচালিত হয়।
সংসদে বিমানমন্ত্রী বলেন, ‘পূর্বে হজের বিমান ভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে প্রথম দফায় এক লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে। আমরা দায়িত্ব নেওয়ার পর হিসাব-নিকাশ করে গত হজে সেটি এক লাখ ৫৪ হাজার টাকায় নামিয়ে আনতে পেরেছিলাম।’
ভাড়া আরও কমানোর তথ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এবার আমরা ডায়নামিক প্রাইসিং অনুসরণের মাধ্যমে ক্যালকুলেশন করে হজের বিমান ভাড়া এক লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করতে সক্ষম হয়েছি। বিমান বহর সম্প্রসারণ ও উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলছে। আমাদের স্থগিত ও নতুন রুটগুলো পুরোদমে চালু হলে বিমানের আয় বাড়বে। সে ক্ষেত্রে আগামী দিনগুলোতে হজযাত্রীদের জন্য ভাড়া আরও কমানোর পরিকল্পনা আমাদের রয়েছে।’
অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সাথে সামঞ্জস্য রেখেই বিমানের সার্বিক টিকিটের মূল্য নির্ধারণ করা হবে বলে জাতীয় সংসদকে নিশ্চিত করেন মন্ত্রী।
শিরোনাম :
বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে গিয়ে সৌদিতে খুন, কফিনে ফিরলেন খোরশেদ মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যু! উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক লন্ডনে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে যুক্তরাজ্য বিএনপির আলোচনা টরন্টোতে একই মঞ্চে বন্যা, শিবলী ও শামীম আরা ভাগ্য খুলছে কাদের: কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ কপ৩১ জলবায়ু সম্মেলনের তিনটি মূল অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা! বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে গিয়ে সৌদিতে খুন, কফিনে ফিরলেন খোরশেদ মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যু! উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক লন্ডনে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে যুক্তরাজ্য বিএনপির আলোচনা টরন্টোতে একই মঞ্চে বন্যা, শিবলী ও শামীম আরা ভাগ্য খুলছে কাদের: কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ কপ৩১ জলবায়ু সম্মেলনের তিনটি মূল অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.