জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এ অংশগ্রহণের লক্ষ্যে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সফরের পথে তিনি ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেন। মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ইস্তাম্বুলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর ভিভিআইপি মর্যাদায় তাকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। এর আগে ঢাকা থেকে সকাল সাড়ে সাতটায় তিনি যাত্রা করেছিলেন। এর আগে আজ সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবার থেকে তিনি জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। সফরকালে তিনি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানা গেছে।

