দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আইনি ব্যবস্থা ও আনুষ্ঠানিক রায় সম্পর্কে জানতে সে দেশের সরকারের কাছে বিচারিক রায়ের অনুলিপি (কপি) চেয়েছে বাংলাদেশ। আদালতের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরই সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাজাপ্রাপ্তদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০২৩ সালে আটক করেছিল সৌদি পুলিশ। তবে আটক হওয়া থেকে সাজা কার্যকর হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময়ে অভিযুক্তদের পরিবারের কোনো সদস্য বা স্বজন বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেননি। সে কারণে ঘটনার বিস্তারিত তথ্য আগে থেকে মন্ত্রণালয়ের কাছে ছিল না।
তিনি বলেন, “আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরই অভিযুক্তদের পূর্ণাঙ্গ পরিচয় এবং তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি নিশ্চিতভাবে জানা সম্ভব হবে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও সুদৃঢ়। দেশটির বিদ্যমান আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে অনেক বাংলাদেশি নাগরিক কারাভোগ করছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে আটক প্রবাসীদের তালিকা ও তথ্য বাংলাদেশে পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তালিকা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মানবিক ও আইনি সহায়তার পথ খুঁজছে। রায়ের কপি পাওয়া মাত্রই মৃতদেহ ফিরিয়ে আনার বিষয়ে রিয়াদের বাংলাদেশ মিশন প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করবে বলে জানান তিনি।
শিরোনাম :
২৫ অক্টোবর চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট! গুগল ক্লাউডে বিভ্রাট,বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত! ওমানফেরত ৩ সহযাত্রীর লাগেজ চুরি, অভিযুক্ত গ্রেপ্তার! পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে! ফ্রান্সে বিক্ষোভের আগুন: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও রাজনৈতিক মধ্যপন্থা কি চরম সংকটে? সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণ, ইয়েমেনে সেনাঘাঁটিতে প্রাণঘাতী হামলা আম্পায়ার বিনিময় কর্মসূচিতে ভারত যাচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রেলোয়ার যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের ফ্রান্সজুড়ে দাঙ্গা ও লুটপাট, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি জিনপিং! ২৫ অক্টোবর চালু হচ্ছে বিমানের রিয়াদগামী ফ্লাইট! গুগল ক্লাউডে বিভ্রাট,বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত! ওমানফেরত ৩ সহযাত্রীর লাগেজ চুরি, অভিযুক্ত গ্রেপ্তার! পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে! ফ্রান্সে বিক্ষোভের আগুন: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও রাজনৈতিক মধ্যপন্থা কি চরম সংকটে? সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণ, ইয়েমেনে সেনাঘাঁটিতে প্রাণঘাতী হামলা আম্পায়ার বিনিময় কর্মসূচিতে ভারত যাচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রেলোয়ার যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের ফ্রান্সজুড়ে দাঙ্গা ও লুটপাট, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি জিনপিং!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.