প্রেক্ষাপট: মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ওমানের ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা অটো-ক্যান্সেলেশন সংক্রান্ত জটিলতা নিরসনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

ব্রিফিংয়ে ইতালিতে শিল্পী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানান শামা ওবায়েদ। তিনি জানান, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইতিমধ্যে ওই শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মামলা দায়েরসহ ইতালিতে তার অবস্থানকালীন সব ধরনের আইনি ও প্রশাসনিক সহায়তা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই।

শিরোনাম :
‘চাঁদ আমাদের’: এবার চাঁদের মালিকানা দাবি করলেন ট্রাম্প! এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে! বাংলাদেশিদের অপেক্ষা বাড়ছে, ৭৫ দেশের অভিবাসী ভিসায় নতুন জটিলতা আল্লাহর সবচেয়ে প্রিয় দোয়া ও তার ফজিলত অভাব-অনটন থেকে মুক্তির দুই দোয়া ১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’ ১০০ বার সুযোগ পেলে প্রতিবারই মেসিকে ভোট দেব: জিদান প্রেক্ষাপট: মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশে পড়তে যাওয়ার আগে যেসব পরীক্ষা সম্পর্কে জানা জরুরি নিউইয়র্কে ৮০০ স্থানে মিলছে বিনামূল্যে খাবার, জেনে নিন তথ্য ও ঠিকানা ‘চাঁদ আমাদের’: এবার চাঁদের মালিকানা দাবি করলেন ট্রাম্প! এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে! বাংলাদেশিদের অপেক্ষা বাড়ছে, ৭৫ দেশের অভিবাসী ভিসায় নতুন জটিলতা আল্লাহর সবচেয়ে প্রিয় দোয়া ও তার ফজিলত অভাব-অনটন থেকে মুক্তির দুই দোয়া ১৩৫ টাকার পোলাওয়ের চাল ২৩০ টাকা, ‘জীবনেও এত দাম দেখি নাই’ ১০০ বার সুযোগ পেলে প্রতিবারই মেসিকে ভোট দেব: জিদান প্রেক্ষাপট: মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশে পড়তে যাওয়ার আগে যেসব পরীক্ষা সম্পর্কে জানা জরুরি নিউইয়র্কে ৮০০ স্থানে মিলছে বিনামূল্যে খাবার, জেনে নিন তথ্য ও ঠিকানা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.