শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেবল পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এই দাবি জানান। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত পদযাত্রা শেষে তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, গণহত্যার পেছনে রাষ্ট্রপতির সমর্থন রয়েছে। তাই তাকে অবিলম্বে অপসারণ করে বিচারের আওতায় আনা প্রয়োজন।

বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, এত বছর পর কেন রাষ্ট্রপতির মনে হলো তার পদত্যাগ প্রয়োজন? তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করবেন না, বরং সরকারই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কি না। তিনি বলেন, বিএনপি সরকার দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু পাঁচ মাসেও তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি। যে সরকার এই পরিবর্তন করতে পারে না, তারা কীভাবে দেশ পরিবর্তন করবে?

জনগণ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, অতীতে বিএনপি সরকার রাষ্ট্রপতি নিয়ে তালবাহানা করেছে। তারা জনপ্রিয় বা নিজের দলের কাউকে রাষ্ট্রপতি হতে দেয়নি, বরং সবকিছু কুক্ষিগত করতে চেয়েছে। এনসিপি আহ্বায়ক বলেন, আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে নির্বাচন করে। কোনো অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হলে জনগণের আস্থা পুরোপুরি চলে যাবে।

সমাবেশটি এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান এবং জামালপুর জেলা কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন। এর আগে বিকেলে দলের নেতাকর্মীরা শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের করেন, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

শিরোনাম :
রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.