‘অ্যাফেক্ট লেবেলিং’ ও মস্তিষ্কের ভূমিকা
-
মস্তিষ্কের প্রতিক্রিয়া: রাগ বা ভয় পেলে মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ (Amygdala) অংশটি সক্রিয় হয়ে ওঠে, যা বিপদ সংকেত বুঝে মানুষকে আবেগের বশে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত করে। কিন্তু যখন নিজের অনুভূতিকে নাম ধরে প্রকাশ করা হয়, তখন মস্তিষ্কের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার অংশ ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’ (Prefrontal Cortex) সক্রিয় হয়ে ওঠে। এর ফলে আবেগের চাপে হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি কমে।
-
নিজেকে দূর থেকে দেখা: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মানসিক স্বাস্থ্য গবেষক শ্যানন সাওয়ার-জাভালা জানান, রাগের সময় মানুষ অনেকটা আবেগের নিয়ন্ত্রণে চলে যায়; বুক ধড়ফড় করে এবং মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে। তখন নিজেকে ‘এটা তো রাগ’ বললে অনুভূতিটিকে একটু দূর থেকে দেখার সুযোগ তৈরি হয়।
‘আমি রেগে আছি’ না বলে ‘এটা তো রাগ’ কেন কার্যকর?
কীভাবে চর্চা করবেন এই অভ্যাস
-
কোনো কারণে মন খারাপ, বিরক্তি বা রাগ তৈরি হলে প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন—আসলে কী অনুভূতি হচ্ছে? রাগ, ভয়, দুঃখ নাকি উদ্বেগ?
-
এরপর সেই অনুভূতিকে একটি নামে ডাকুন; যেমন—‘এটা তো রাগ’, ‘এটা তো ভয়’ কিংবা ‘এটা তো দুঃখ’।
-
শ্যানন সাওয়ার-জাভালার পরামর্শ, প্রথম সপ্তাহে অন্তত প্রতিদিন একবার যানজট, অফিসের চাপ কিংবা রাতে দুশ্চিন্তার মুহূর্তে থেমে নিজের অনুভূতির নাম বলার অভ্যাস করুন। এতে নিজের আবেগের ধরন (যেমন—কোন সময়ে রাগ বা একাকিত্ব বাড়ে) সহজেই বোঝা যায়।

