জ্বালানি সহায়তা ও জনশক্তি রপ্তানি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া হয়।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথম কোনো বিদেশি কূটনীতিকের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, যা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে বৈশ্বিক জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আরও জনশক্তি নিয়োগের জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
বৈঠকে পবিত্র হজ পালনে বাংলাদেশি হাজিদের সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন রাষ্ট্রপতি। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগার সুবিধা উন্নত করার আহ্বান জানালে সৌদি রাষ্ট্রদূত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান রাষ্ট্রপ্রধান।
সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ কৌশলগত দিক থেকে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে জানান, জ্বালানি নিরাপত্তা, অর্থায়ন ও বিনিয়োগে সৌদি আরবের সমর্থন ও সহায়তা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম :
১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে রোবট! জ্বালানি সহায়তা ও জনশক্তি রপ্তানি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ চান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Ai ব্যবহারে সরকারি দক্ষতা ও নাগরিক সেবা আরও সহজ হবে: জনপ্রশাসন উপদেষ্টা নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিল! সরকারি চুক্তিতে নিষেধাজ্ঞা ও আয় হ্রাস: কেপিএমজি অস্ট্রেলিয়ায় শত শত কর্মী ছাঁটাই সিডনিতে জমে উঠেছে জমকালো পিঠা উৎসব, মেতেছেন প্রবাসীরা আন্তর্জাতিক সফলতা পেতে যোগ্যদের নিয়ে দল গঠনের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ? সব ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায় কাজ করব: ধর্ম প্রতিমন্ত্রী ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে রোবট! জ্বালানি সহায়তা ও জনশক্তি রপ্তানি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ চান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Ai ব্যবহারে সরকারি দক্ষতা ও নাগরিক সেবা আরও সহজ হবে: জনপ্রশাসন উপদেষ্টা নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিল! সরকারি চুক্তিতে নিষেধাজ্ঞা ও আয় হ্রাস: কেপিএমজি অস্ট্রেলিয়ায় শত শত কর্মী ছাঁটাই সিডনিতে জমে উঠেছে জমকালো পিঠা উৎসব, মেতেছেন প্রবাসীরা আন্তর্জাতিক সফলতা পেতে যোগ্যদের নিয়ে দল গঠনের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ? সব ধর্ম ও মতের মানুষের অধিকার রক্ষায় কাজ করব: ধর্ম প্রতিমন্ত্রী
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.